
কাজী সেলিনা মমতাজ শেলী
একটি গোলাপ একপাশে লাল অন্যপাশে তার কালো,
একই অঙ্গে এত রূপ কী করে বলি বাসবো না ভালো।
মানুষকে ভালো লাগে হয় যদি তার মিষ্টি আলাপ ,
কাননকে ভালো লাগে ওই কাননে থাকে যদি গোলাপ।
যেমন করে ঊর্মিমালা ঢেউ খেলে ঐ গভীর জলেতে,
যেমন করে ফাগুন মিশে যায় উদাস হাওয়াতে।
আকাশ প্রাঙ্গণে মেঘে মেঘে হয় যখন তীব্র ঘর্ষণ,
বুঝে নিও ধরণি আর বুঝি দূরে নেই ওই যে বর্ষণ।
বৃষ্টিতে ভিজতে গোলাপ বুঝি খুব ভালোবাসে,
গোলাপের জন্য তাই বুঝি বৃষ্টি ধরণিতে নেমে আসে।
বৃষ্টির সুরে সুরে গোলাপ যেন গান গেয়ে ওঠে,
বৃষ্টি থামার পরে কাননে আপন মহিমায় ফোটে।
ভিন্নবার্তা/এমএসআই