সঞ্জয় কুমার পাল
চলবে সদা সে পথ ধরে
যে পথ গেছে দূর,
দূরের জনকে ডাকবে কাছে
কণ্ঠ হবে মধুর ।
সারা বিশ্ব হাতের মুঠোয়
সবাই সবার আপন,
হৃদ্যতাটা সবাই ছড়াক
একটাই তো ভুবন।
যেখানেই যে থাকি যেন
অন্তর থাকে খোলা,
একের ভালো মন্দে লাগবে
অন্যের প্রাণে দোলা।
ছোট-বড়, সাদা-কালো
সবই কৃপার দান,
যে জন ভাবে এমন করে
সে ই ভবে মহান।
হিংসা-বিদ্বেষ ছড়ায় যারা
পাপে ভরা মন,
কাছে টেনে বুকে চেপে
তাদের করো আপন।
যেদিকেই তাঁকাও জেনো
স্রষ্টারই সব দান,
হিংসা লোভে কাড়তে নেই
কারো প্রিয় প্রাণ।
কেন দুদিনের এ খেলাঘরে
করবে আপন পর,
বিশ্বের সব ঘরটাকেই
ভাববে আপন ঘর।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051