
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহসড়কের বিশ্ববিদ্যালয়ের ডেইরে গেটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশ নেন। এসময় এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তারা।
নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিষ্ট্রি বিভাগের ৩৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস