চট্টগ্রাম টেস্টে বৃহস্পতিবার সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিক। নিজের এই অর্জনের পেছনে ভাগ্য নয়, কঠোর পরিশ্রমের ফল হিসেবে দেখেন মুশফিক।
তিনি বলেন, যেটা বললেন যে ভাগ্যবান মনে হয় না। এই যে কপালটা (হাত দিয়ে কপাল দেখিয়ে) দেখেছেন। আমি যখন অনুশীলনে সকালে উঠি, আপনাদের বেশিরভাগ তখন ঘুমিয়ে থাকেন। আল্লাহর রহমতে কিছুটা হলেও তো আল্লাহ দেখেন।
তিনি আরও বলেন, আমি যেটা অনুভব করি। আপনি নিজে যেটা করে না মজা পাবেন, তারচেয়ে আপনার ভাই বা আপনার বন্ধু বা সতীর্থ যদি সেটা অর্জন করে সেটার অনুভূতি অন্যরকম। এটা সব সময় আমার কাছে হয়। আমি ডাবল সেঞ্চুরি করার পর প্রথম রেকর্ড ভেঙেছিল সেই। আমি খুবই খুশি ছিলাম। রেকর্ড হয়ই ভাঙার জন্য। ওটা ও তাড়াতাড়ি ভেঙেছে। এবং ও আমাকে বলেছিল পরের দুই-তিন বছরের মধ্যে তুই আমার রেকর্ড ভাঙবি।
মুশফিক বলেন, এটা খুব স্বাস্থ্যকর লড়াই। এভাবে সতীর্থরা আমরা একজন আরেকজনকে সহায়তা করি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051