1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি-ভাড়া অজুহাতে বাজারে আগুন, চাপে ক্রেতারা এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় জমেছে পানি মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

এই ভূমিতে একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির-মসজিদ : সোনাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫ ৯:২০ am

অভিনয় থেকে বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন সোনাম কাপুর। স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সোনাম যেন পুরোদস্তর একজন গৃহিণী।

এরই মধ্যে বিশ্ব মা দিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা, ভয়, উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মনে। দুই দেশের লড়াইয়ে নতুন করে বিভেদের সৃষ্টি হয়েছে।

এমন অবস্থায় সোনামের বার্তা ছুঁয়ে গেছে ভক্তদের মন। মাতৃত্ব মানে শুধুই মা নয়, সেটাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী। তার মা নিজেই শিখিয়েছেন, মাতৃত্ব জাতি, সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বে যেতে পারে।

সম্প্রতি ভারতের মানচিত্রের একটি ছবি শেয়ার করেন সোনাম কাপুর। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন।”

সোনম আরও লেখেন, “এই ভূমিতেই একই আকাশের নীচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে। এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালবাসার ভাষা উচ্চৈস্বরে বলা হয়।” হ

রিবংশ রাই বচ্চনের কবিতার দুই পংক্তিও ভাগ করে নেন সোনম। সবশেষে অভিনেত্রী লেখেন, “এই মাতৃদিবসে, আমি শুধু আমার মাকে উদ্‌যাপন করছি না। বরং যে মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালোবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন, তাদের জন্যও এই উদ্‌যাপন। এই ভারতেই আমি বিশ্বাস করি। এই ভালবাসা দেখেই আমি বড় হয়েছি।”
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ