1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এই তো বেশ

সূর্যকন্যা তপতী ( তপতী দাস )
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ১০:৫৮ pm

মাঝেমাঝে মনে হয়
জীবনটা হাইওয়ে হয়ে গেছে—
হু হু করে অন্দর বাহির কাঁপিয়ে
মন রথ চলছে দুরন্ত গতিতে
মনের মধ্যে ধূলো ঝড় তুলে—
ভাবনা গুলো চলছে হুস্ হুস্ করে
আমাকে ভাববার সুযোগ না দিয়ে
চলে যাচ্ছে দূরে কোথাও বহু দূরে—-
হাইওয়ে হয়ে যাওয়া জীবন
সরিসৃপের মতো চিৎ হয়ে
আছে শুয়ে মনের ভিতর
নারীবাদী একটা পড়ে থাকা মন
কবিতা হয়ে কিছু বলতে চায় –
জানি তার কথা শোনার মতো
সময় তোমাদের নাই—
হাইওয়ের মতো দাঁতে দাঁত চেপে সহ্য করে মন
বুকের পর দিয়ে দিবা রাত্রি চলছে যানবাহন
ঠিক যেন নারী দেহ , সংসারের আলো আঁধার পথে পা মাড়িয়ে যাচ্ছে সবাই তাকে
মাঝে মাঝে নড়েচড়ে উঠে প্রতিবাদ করে
ভীষণ রকম দূর্ঘটনা ঘটায়—
তোমরা বলো মেয়ে মানুষ উঠেছে মাথায়
তারপর জীবনের দীর্ঘ হাইওয়ে হয়ে যাওয়া
পথ ধরে চলতে চলতে বাঁচার আশে
প্রতিবাদ করে ওঠে একদিন সে–
তোমরা টের পাও
চেঁচিয়ে বলো—মেয়ে মানুষ ঘরেই ভালো,
কেউ কেউ আবার একটু আধটু
সহানুভূতি জানাও—
এরপর তোমরা অনেকেই মনে কর
মেয়ে মানুষের এই জীবন এইখানেই ইতি-
ইতি টানার আগে বয়ে চলে জীবন
হুসহুস্ করে এগিয়ে আসে
প্রতিবাদী ভাবনারা
তোমরা এসে দাঁড়াও পথের মাঝে হয়ে বাঁধা
সেই বাঁধা গুলোকেই পার করতে চাই
মেয়ে মানুষ মেয়েরা—-
হাইওয়ে হয়ে যাওয়া জীবনটাতে
হুড়মুড় করে পায়ে মারিয়ে যাও চলে
বলি ডেকে সবে কি চাও তোমরা —-?
প্রতিধ্বনি আসে ফিরে মনের মাঝে
ভাবনা গুলো হুড়মুড় করে ঢুকে পড়ে
জীবন নামের হাইওয়েতে —-
কত শত মেয়ে মানুষের ভাললাগা
হাইওয়ে ধরে গেল ভেসে দূরে বহু দূরে—-
এরপর হয়তবা উঠবে জ্বলে চিতার আগুন
নয়তো শুইয়ে দেবে তাঁকে মাটির তলে
তোমরা তখন বুঝবে কি হারালে জীবন থেকে
ঘর ,সংসার ,নিঃশ্চিন্ত আরাম সব দিত কে—
দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রয়োজন আছে বলে
খুঁজবে তাঁকে নিজেদের আলয়ে —
ততক্ষণে জীবনের হাইওয়ে দিয়ে
সে চলে গেছে না ফেরার দেশে—
হয়তো বলবে মেয়ে মানুষের জীবন
এই তো ভালো —- এই তো বেশ—-!!

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ