এইচএসসি পরীক্ষার এগারতম দিনে (সোমবার) দেশের ৯টি শিক্ষাবোর্ডে তিন হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল তিন হাজার ৭৮৪ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচজন।
সোমবার (২০ ডিসেম্বর) পরীক্ষা সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল সোমবার সকালে। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ১৩ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩৫ জন, রাজশাহী বোর্ডে ৭৫১ জন, বরিশাল বোর্ডে ২৩৪ জন, সিলেট বোর্ডে ১৫৪ জন, দিনাজপুর বোর্ডে ৫৩৮ জন, কুমিল্লা বোর্ডে ৩৩৮ জন, ময়মনসিংহ বোর্ডে ২০৫ জন এবং যশোর বোর্ডে ৩১৬ জন।
বিকেলে হয় গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র পরীক্ষা। এতে রাজশাহী শিক্ষাবোর্ডে তিনজন এবং বরিশাল বোর্ডে দুইজন অনুপস্থিত ছিল।
সাধারণত প্রতি বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু করে সরকার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051