এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। তবে আগের বছরগুলোর মতো এবার কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। সরকারপ্রধানের কাছে ফলাফল হস্তান্তরেরও কোনো আয়োজন থাকছে না।
আগামী ১৫ অক্টোবর সকাল ১১টার দিকে নিজ নিজ শিক্ষা বোর্ড তাদের ফল প্রকাশ করবে।
এরপর এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্মতি আমরা পেয়েছি। ওই দিন সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে। তবে এবার কেন্দ্রীয়ভাবে ফল হস্তান্তরের কোনো আনুষ্ঠানিকতা হবে না।
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখের বেশি। তবে সরকার পতনের পর স্থগিত থাকা ছয়টি পরীক্ষা কিছু শিক্ষার্থীর আন্দোলনের মুখে বাতিল করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বাতিল হওয়ার পরীক্ষার ফল প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।
এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। তবে বিষয়ের ভিন্নতা থাকলে নীতিমালা অনুযায়ী নম্বর দেওয়া হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051