1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এআরএফবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ৫:১১ pm

আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ( এ আরএফবি) এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ( এ আরএফবি) এর নিজস্ব কার্যালয়ে সোমবার বেলা ১১ টায় এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ( এ আরএফবি) এর চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক দিলওয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জিব চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সেরার নির্বাহী পরিচালক ও নেত্রকোনা জেলা এডাবের সভাপতি এস এম মজিবুর রহমান, এনটিভির সিনিয়র সাংবাদিক ভজন দাস, সাংবাদিক আজাদ ইমরান শরীফ সহ আব্দুল হাই হেতিম, ইদ্রিস আলী, চন্দন নাথ চৌধুরী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ