বশির মজুমদারের দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। একটি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। পরে ভাঙা পা জোড়া দিতে রড লাগানো হয়। টাকার অভাবে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে ঋণ আছে প্রায় ৫ লাখ টাকা। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে পারছেন না তিনি। তাই এক বছর বয়সী কন্যাশিশু মিনাকে বিক্রি করে দেন।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিক্রি হওয়া শিশুর মা আছমা বেগম জানান, রোববার চাঁদপুর কোর্টে এফিডেভিডের মাধ্যমে শিশুকে বিক্রি করেন তারা। ঋণগ্রস্ত থাকায় শিশুকে বিক্রি করার সিন্ধান্ত নেন। এছাড়া তার স্বামী বশির মজুমদার অসুস্থ ও বেকার।
জানতে চাইলে শিশুর বাবা বশির মজুমদার বিষয়টি এড়িয়ে যান। তবে মা আছমা বেগম নিশ্চিত করে বলেন, একজন শিক্ষকের মাধ্যমে ঢাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে কন্যাশিশুকে বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো শিশুসন্তান দত্তক দেওয়া হলে পৌরসভাকে অবহিত ও একটি ফরম পূরণ করতে হয়। কিন্তু পরিবারটি তা করেনি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051