প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন লেভানদোভস্কি। এমনকি ‘ফরোয়ার্ড অব দ্য সিজন’-ও জেতেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে পোলিশ ফরোয়ার্ডের নাম ঘোষণা করা হয়।
বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লেভানদোভস্কির। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন লেভানদোভস্কি। দলটির বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন এই পোলিশ স্ট্রাইকার।
বিশাল ব্যবধানে এগিয়ে থেকে উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন লেভানদোভস্কি। এই ফুটবলার পেয়েছেন ৪৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ডি ব্রুইনার পয়েন্ট মাত্র ৯০। এই পুরস্কার জেতার পথে লেভানদোভস্কি পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051