
নেত্রকোনা প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর ঢাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে ছোটবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালকুকদার,এডভোকেট মাহফুজুল হক.এস এম শফিকুল কাদের সুজা,এস এম মনিরুজ্জামান দুদু,আবদুল্লাহ আল মামুন খান রনি,জেলা বারের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী,বিএনপি নেতা কামরুল হক,সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
নেতারা উসমান হাদির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন