সঞ্জয় কুমার পাল
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম
আকাশ ছিলো মেঘলা,
অঝোর ধারায় নামলো বৃষ্টি
তুমিও ছিলে একলা ।
আমি বললাম মেঘে ভিজবে না
এসো ছাতার তলে,
মেঘলা দিনে সত্যি বলতো
ছাতা ছাড়া কি চলে ?
তুমি বললে হেসে হেসে,
দেখছি বড্ড সেকেলে,
বলেন তো মশাই কটা লোক
ছাতা নিয়ে চলে ?
আস্তে আস্তে বৃষ্টির তীব্রতা
অনেক গেলো বেড়ে,
কাঁধে ঝুলানো ব্যাগটা নিয়ে
আসলে কাছে দৌড়ে।
এক ছাতার তলে গায়ে গা ঘেঁষে
দুজনে দাঁড়িয়ে থাকলাম,
একটি কথাও কেউ বললাম না
এক বাদামওয়ালাকে ডাকলাম।
বাদাম চিবুতে চিবুতে বললে হঠাৎ
মশাই আপনার ঠিক আছে সব কিছু,
মাথার স্ক্রু গুলো একটু ঢিলে এই যা
নইলে ডাকলেই নিতাম কি পিছু ?
একটা রিকশা পেয়ে বেণী দুলিয়ে বললে
মশাই আমি চললাম,
বাদামভাজার স্বাদ আর দেহের উষ্ণতাটুকু
সাথে নিয়ে গেলাম।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051