
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর খেলার মাঠের সরকারী জায়গা থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন ।
উল্লাপাড়া পৌর এলাকার শাহজাহানপুর খেলার মাঠের সরকারী জায়গা দখল করে বেশ ক’টি দোকান গড়ে উঠেছিল । এতে মাঠটিতে খেলাধুলার সমস্যা হওয়ায় এলাকাবাসীরা স্থানীয় উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ করেন।
এ অভিযোগে পেয়ে অবৈধ দখলদার দোকানীদেরকে দখল ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। নোটিশ পেয়েও অবৈধ দখল ছেড়ে না দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দোকান গুলো ভেঙ্গে দেওয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই