1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উল্লাপাড়ায় ব্যবসায়ীর ১৪ লক্ষ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

মির্জা হুমায়ুন, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ৫:০৪ pm

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সুপার এজেন্ট মোঃআরিফুজ্জামান সাজুর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।পরে ভাগবাটোয়ারা করার সময় গ্রামবাসীর সহায়তায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মান্নান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুস সালাম(৪৫) ও একই উপজেলার চরটেংরাইল গ্রামের মজিবার প্রামানিকের ছেলে টুটুল(২০) । এদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় অপর ৩ ছিনতাইকারী পালিয়ে যায় ।

জানাযায়, গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংককের সুপার এজেন্ট মোঃ আরিফুজ্জামান সাজু উপজেলার পাঁচিলা বাজার ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ৫০ হাজার, হাটিকুমরুল গোলচত্বর ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ১১ লাখ এবং বোয়ালিয়া বাজার ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সিএনজি যোগে উল্লাপাড়ায় আসার পথে বগুড়া- নগরবাড়ি মহাসড়কে উপজেলার শোলাগারি নামক স্থানে দুটি মটর সাইকেল আরোহী ও সিএনজিতে থাকা ৪ জন আরোহী সিএনজির গতিরোধ করে ঠেকিয়ে অস্ত্রের মুখে সিএনজিতে থাকা ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংককের সুপার এজেন্ট মোঃ আরিফুজ্জামান সাজুর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে বড়হরের দিকে চলে যায় ।

পরে ছিনতাইকারিরা উপজেলার বড়হর গ্রামে গিয়ে টাকা ভাগবাটোয়ারা করার সময় পুলিশ খবর পেয়ে গ্রামের লোকদের সহযোগীতায় তাদের ঘেরাও করে ৬ জনের মধ্যে ৩ জনকে আটক করে । অপর ৩ জন পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারিদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার ও দুটি মটর সাইকেল আটক করে ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান ৬ ছিনতাই কারির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । এ সময় সাড়ে ৪ লাখ টাকা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়েছে । বাকি টাকা উদ্ধার ও ৩ ছিনতাই কারিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে ।

ভিনন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ