যা দেখি সব হাওয়াই মিঠাই।
আসলের আসল কিছু নাই।
সবার মাঝে নিজের প্রকৃত আচরণে মানুষ বড্ড বেমানান।
নিত্য বদলে গিয়ে, প্রকৃতি-প্রবৃত্তি ঢেকে, ভেক ধরে অভিনয় চলে নানান।
অন্যে পছন্দ করে যে রকম, নিজো স্বার্থ হাসিলে আমরা ফন্দি আটি সেরকম।
নিজস্বতা প্রকাশে মানুষ বড্ড একা। মানবিকতা-আবেগ প্রদর্শনে খায় খালি ধোঁকা।
আমাদের শুধু পেতে হবে, তাই করি চাই আরো চাই।
আত্মরতিতে মগ্ন হয়ে তাই অথৈ চাহিদার অদৃশ্য সাগরে খাবি খাই।
কিছুতেই মেটে না ক্ষিধে, ছুটতে থাকি ইঁদুর দৌড়ে।
উপরে উপরে সবাই আপন, কিন্তু প্রাপ্তিতে-সমাপ্তিতে সবাই একান্তই নিজের এই সমারোহে।
জন্ম নিয়ে বাঁচতে গিয়ে জীবনে আটকে যাওয়া।
নিজে অধম, তবুও নিজের জন্য অনন্ত স্বর্গ চাওয়া।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051