বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল টিম দুস্থ ও অসহায় গরীব শতাধিক চক্ষু রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা করে ছানী পড়া ১২ রোগীকে অপারেশনের জন্য বাছাই করে।
ময়মনসিংহ ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় জেলা শহরের বারহাট্টা রোডস্থ নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবির উদ্বোধন করেন নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহবায়ক মতিউর রহমান তালুকদার। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আহবায়ক মতিউর রহমান তালুকদার জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ৫ সদস্যের একটি মেডিকেল টিম দুস্থ ও অসহায় গরীব প্রায় শতাধিক চক্ষু রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা করে ছানী পড়া ১২ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করে। বাকীদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমার ব্যবস্থাপত্র প্রধান করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051