1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উপবৃত্তি ও স্কুল সংস্কারের টাকা আত্মসাৎ, বিচার দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ৯:৪৬ pm

ফেনীর সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথিমিক বিদ্যালয় উন্নয়নের স্লিপ ফান্ডের অর্থ ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

শুক্রবার বিকালে স্কুলপ্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে কমিটির ৫ সদস্যসহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের উপবৃত্তি ও স্লিপের অর্থ আত্মসাৎ করায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হাসান এবং প্রধান শিক্ষক অনাথ চন্দ্র দাসের বিচার দাবি করেন।

এর আগে অর্থ আত্মসাতের ঘটনা তদন্তসাপেক্ষে সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির ৫ সদস্য।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ