সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
সে হিসাবে রবিবার থেকে পাবনা-৪ উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম বিক্রি করা হবে।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে এ আসনে দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। সোমবার দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে। এ ছাড়া একই দিন সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051