ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ফজলুল হক বিজয়ী হয়েছেন। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন।
সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী ফজলুল হক ২৬ হাজার ৭৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট।
এদিকে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, ৭২ ঘণ্টার ১৪৪ ধারা জারি ও নানা অঘটনের পর এ নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছিলেন অনেকেই। কিন্তু সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে সোমবার শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তবে ভোটার উপস্থিতি ছিল কম।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051