উপকূলে টেকসই বাঁধ নির্মাণে দাবিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার ও স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষিকা নিলুফা ইয়াসমিন রাণু বলেন, সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আর আমরা বছরের পর বছর জোয়ার-ভাটার লোনা জলে ভাসছি। হয় আমাদের রক্ষার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেয়া হোক, না হয় অন্যত্র সরিয়ে নেয়া হোক।
মানববন্ধনে অন্যান্য বক্তারা অভিযোগ করে বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভাঙার পর ৯ মাস পানিবন্দি ছিলেন প্রতাপনগরের মানুষ। বছর পার না হতেই ঘূর্ণিঝড় ইয়াসে আবারো বেড়িবাঁধ ভেঙে ভেসে যায় এ জনপদ। কিন্তু উপকূলের মানুষকে রক্ষায় এখনো দৃশ্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনা করেন হুজাইফা আল-আমিন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051