দেশের উন্নয়ন কর্মকাণ্ড মহামারীর আগের অবস্থায় ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি। গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, যেহেতু কভিড সংক্রমণের দু’বছর হয়ে গেছে। সংক্রমণের তীব্রতাও অনেক কম। সেজন্য সবাইকে আরেকটু জোরেসোরে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী। কোনো কাজ বাকি থাকলে তার গতি বাড়িয়ে উন্নয়নের পর্যায়টিকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রবৃদ্ধির হারসহ সবকিছু যেন কভিডের আগের অবস্থায় ফিরে যেতে পারে সে লক্ষ্যে কাজ করতেও নির্দেশ দেয়া হয়েছে।
নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া বিধি-নিষেধ এখনও কিছু কিছু বহাল রয়েছে জানিয়ে তিনি বলেন, বঙ্গভবনে এবার ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছে না। প্যারেড গ্রাউন্ডে প্রোগ্রাম হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না এমন আয়োজনগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে।
ইতোমধ্যে ৯ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক মাসে দুই থেকে আড়াই কোটি ভ্যাকসিন দেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051