রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে শ্রমিকের ঘামের পাশাপাশি শ্রমিকের জীবনও যেন সমান প্রয়োজনীয়। যার বলিদান বার বার দিতে দেখি অর্থনীতির চাকা সচল রাখতে গিয়ে।
বিশ্বজুরে করোনা মহামারীর মাঝেও জীবন বাজি রেখে শ্রমিকের কাজ করে যেতে হয়। শ্রমিক মরে সচল থাকে রাষ্ট্রযন্ত্র।
প্রবাসে শ্রমিক নির্যাতিত হয়, নারী শ্রমিক ধর্ষিতা হয়, দালাল-মানব পাচারকারীদের হাতে জীবন বিসর্জন দেয়। তারপরও তাদের পাঠানো রেমিটেন্সে টিকে থাকে দেশের অর্থনীতি।
পোষাক শ্রমিকরা রানাপ্লাজা ধ্বসে মরে, তাজরীন গার্মেন্টসের অগ্নিকান্ডে মরে। তারপরেও তাদেরই ঘাম আর জীবনের মূল্যেই দেশ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
দেশ উন্নত হয় শ্রমিকের সর্বস্বের মূল্যে আর সেই উন্নয়ন থেকে জন্ম নেয়া শোষকরা শ্রমিকদের চিরকাল দাস বানিয়ে রাখে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051