নেত্রকোনায় হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল, ভেড়ার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার একশো জন সুফলভোগীর মাঝে দুইশত ছাগল, একশত দশ জনের মাঝে ভেড়ার খাদ্য ও ঔষধ বিতরণ করেন।
এসময় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন সহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051