৪৩ দিন পর ক্রিকেট ফিরল মিরপুর শেরে বাংলায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। শুক্রবারের প্রথম ম্যাচে টস জিতে মেহেদি মিরাজদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব।
গত বছর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে মিরপুর শেরেবাংলার উইকেট 'ধানক্ষেত' হিসেবে পরিচিতি পেয়েছিল।
সাধারণ ক্রিকেটপ্রেমী তো বটেই, জাতীয় দলের একাধিক ক্রিকেটারের মুখ থেকেও এটা শোনা গিয়েছিল। ভীষণ স্লো আর ঘূর্ণি উইকেটের কারণে শেরে বাংলা স্টেডিয়াম নিয়ে সারাবিশ্বেই একটা নেতিবাচক ধারণা আছে। আজ তাই দর্শকদের মাঝে উইকেট নিয়ে ব্যাপক আগ্রহ আছে।
ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের ধারণা, উইকেট এবার ভালো হবে। তিনি গতকাল সাংবাদিকদের বলেছিলেন, 'যদিও এখনো উইকেট দেখিনি, আমি বিশ্বাস করি ভালো স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। আশা করছি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে। ' যদিও সাকিবের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছিলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এখন দেখার, কেমন উইকেটে এবারের বিপিএল শুরু হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051