এবার বোন কিম ইয়ো জংয়ের হাতে বেশ কিছু ক্ষমতা ছেড়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, তাকে ডিফ্যাক্টো সেকেন্ড ইন কমান্ড হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কিত নীতির নির্ধারক করা হয়েছে। খবর স্কাই নিউজের।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান দেশের পার্লামেন্টে এক শুনানিতে বলেন, কিম ইয়ো জং জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, মিস কিম এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। মিস কিম এখন প্রকৃতপক্ষে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ৩৬ বছর বয়সী এ নেতা নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন
তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়েই না আসে সে কারণেই হয়ত ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051