রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান হৃদয় (২৬) ও রিয়ামনি (২১) দম্পতি। ঘটনার পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে।
সোমবার (১৫ আগস্ট) রাত ১০ টার সময় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরী চিকিৎসা সেবা কেন্দ্রে তারা চিকিৎসাধীন বেঁচে ফেরা নব দম্পতি।
হাসপাতালের ডাক্তার, নার্স ও রোগীর স্বজনরা জানায়, হৃদয় ও রিয়ামনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
জানা যায়, গত শনিবার হৃদয় সঙ্গে বিয়ে হয় রিয়ামনির। সোমবার তাদের বউভাতের অনুষ্ঠান ছিল।
ভুক্তভোগী পরিবারটির সদস্য জাহিদ হাসান শুভ বলেন, ছেলের বাড়ি রাজধানীর কাওলায়। বউভাতের অনুষ্ঠান শেষে কনের বাড়ি আশুলিয়ায় যাচ্ছিলেন তারা। ছেলের বাবা রুবেল মিয়া গাড়িটি চালাচ্ছিলেন।
এসময় গাড়িতে ছিলেন- মেয়ের মা ফাহিমা বেগম, তার বোন ঝর্ণা বেগম এবং তার দুই সন্তান ৬ বছর বয়সী জান্নাত ও ২ বছর বয়সী জাকারিয়া। তাদের সবাই মারা গেছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মহসীন বলেন, বর-কনে ভালো আছেন। বর্তমানে তারা উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে আছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051