রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) চলমান অবৈধ সাইনবোর্ড উচ্ছেদের তৃতীয় দিনে মঙ্গলবার আরো ১ হাজার ১৫৫ টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত সাইনবোর্ড নিলামে ৬১ হাজার ৯৩৭ টাকা বিক্রয় করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫৫টি মামলায় মোট ৯ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলীর পরিচালনায় উত্তরা আজমপুর এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৫০টি সাইনবোর্ড অপসারণ করা হয়।
অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের পরিচালনায় উত্তরা শাহ মখদুম এভিনিউতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১০৫টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়।
প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হামিদ মিয়ার পরিচালনায় মাসকট প্লাজা সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩০০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়।
অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের পরিচালনায় খিলক্ষেত, নিকুঞ্জ ও কুড়িল এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩৫০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়।
অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের পরিচালনায় উত্তরা ৩, ৫ ও ৭ নম্বর সেক্টর এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২৫০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়।
ভিন্নবার্তা/এসএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051