1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

উত্তরায় ফ্ল্যাট থেকে চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:৪৯ am

রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই চীনা নাগরিকের নাম ওয়াং হো (৩৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬নং রোডের ৬৩ নম্বর ৬ষ্ঠ তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফ্ল্যাটটিতে সহকর্মীদের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ ধারণা করছে, ধারালো ছুরি দিয়ে ওই চীনা নাগরিককে খুন করা হয়েছে।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) পুলিশ পরিদর্শক শেখ রাসেল কবির জানান, আঘাতের ধরন বিশ্লেষণে বোঝা যায় ১৪ থেকে ১৫ ঘণ্টা আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মোট ১১টি ছুরির আঘাত পাওয়া গেছে। তবে কে বা কারা ওই চীনা নাগরিককে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

হত্যার আলামত উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আলামত হিসেবে দুটি মোবাইল ও ভিকটিমের রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। তার পুরাতন ও নতুন দুইটা পাসপোর্ট পাওয়া গেছে।

এদিকে পুলিশ সূত্র জানায়, ফ্ল্যাটটিতে ওই চীনা নাগরিকের সঙ্গে তার আরও এক চীনা ব্যবসায়িক পার্টনার থাকতেন। তাদের এক বাংলাদেশি ড্রাইভার ছিল। তবে রুমে তাদের কাউকেই পাওয়া যায়নি।

জানা যায়, মৃত ওয়াং হো তার বাবার মৃত্যুর পর গত ১৮ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। এর দুই দিনের মধ্যেই লাশ হন তিনি। বাংলাদেশে তার পার্টনারে ব্যবসা ছিল।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ