গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার মো. শাহজাহান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উভয় দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051