1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উত্তপ্ত হয়ে পড়েছে ঝিনাইদহের ভোটের মাঠ

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৩৭ pm

প্রচারণার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে পড়েছে ঝিনাইদহের ভোটের মাঠ। হরিণাকুন্ডু ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালাতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার বিকালে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থান গ্রহন করে। স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে মটরসাইকেল বহর বের হলে নৌকার সমর্থকরা শ্লোগান দিতে থাকে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল বলে হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান জানান। এদিকে সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের গাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষরা।

রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এই হামলার শিকার হন তিনি। এ ঘটনায় শহিদুল ইসলাম হিরণ প্রতিপক্ষ নৌকার সমর্থকদের দোষারোপ করেছেন। তবে নৌকার নির্বাচনী প্রচারণা সেল এই অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন ঘটনাস্থল থেকে জানান, নির্বাচনী প্রচারণার সময় ঝিনাইদহ সদর উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের গাড়ি ভাংচুর করা হয়। এ সময় একজন কর্মী আহত হন। হামলা বা ভাংচুরের সময় শহিদুল ইসলাম হিরণ গাড়িতে ছিলেন না। তিনি বলেন, নৌকার সমর্থকরা এই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ