1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উড়ন্ত বিমান থেকে ঝাঁপ: বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের আশিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৫:৫১ am

বাংলাদেশের পতাকা নিয়ে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন আশিক চৌধুরী। গিনেসের ‘গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ শাখায় তিনি বিশ্ব রেকর্ড করলেন। এই রেকর্ড এতোদিন ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার ছিল। গতকাল সোমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার খবর পাওয়া গেছে।

যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এ বিষয়ে আশিক চৌধুরী বলেন, ‘আমি আশা করেছিলাম দুইটা রেকর্ড ভাঙার। সেখানে একটির স্বীকৃতি পেলাম। এটা হচ্ছে, পতাকা নিয়ে কত ফুট থেকে কত ফুট পর্যন্ত আমি ফ্রি ফল করেছি, সেটা।

প্রায় ৩৮ হাজার ফুট ফ্রি ফল করেছি। আমার আগে যিনি এই রেকর্ড করেছিলেন, সেটা প্রায় দেড় হাজার ফিট কম ছিল। তিনি বলেন, ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের তথ্য পাওয়ার পর মোটামুটি নিশ্চিত ছিলাম যে, রেকর্ড হবে। এখন অফিসিয়ালি ঘোষণা করার পর, সব জায়গায় দেখা যাচ্ছে।

এখন অবশ্যই ভালো লাগছে, যে শেষ পর্যন্ত রেকর্ডে আসতে পেরেছি।
জানা গেছে, পতাকা হাতে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার রেকর্ড ছিল ৩৬ হাজার ৯২৯ ফুট ১৩ ইঞ্চি। আশিক চৌধুরী সেটা ৩৭ হাজার ২৯৬ ফুট ৫৮ ইঞ্চি দূরত্ব পর্যন্ত পতাকা হাতে রেখে। ‘লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রি ফল’ নামে গিনেসের আরেকটি রেকর্ডের জন্য আশিক চৌধুরী আবেদন করেছেন। সেটাও বর্তমানে ভারতের জিতিনের দখলে।

আশিক চৌধুরী গত ২৫ মে, যুক্তরাষ্ট্রের মেমফিসে বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান। তাঁর এই রেকর্ড গড়ার উদ্যোগের নাম ‘দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লোন ইন স্ট্র্যাটোস্ফিয়ার’।
আশিক রেকর্ড গড়তে প্রায় ৭ বর্গফুট আকারের পতাকা নিয়ে ঝাঁপ দেন। তার বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টায় আর্থিক সহযোগিতা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ