ঝিনাইদহ সড়ক বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু করা হয় এ অভিযান। বিকাল ৬টার দিকে স্থানীয় সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডের আধাপাকা দোকানপাট উচ্ছেদ শুরু হয়।
এ সময় ক্ষোভে কয়েকজন ঝিনাইদহ পৌরসভার জরিপ বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন।
অভিযানের নেতৃত্ব দেন সড়ক বিভাগ খুলনা জোনের আইন কর্মর্কতা উপ-সচিব অনিন্দিতা রায় ও ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ।
তারা জানান, সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। যে কারণে মহাসড়কের দুই ধারে সড়ক বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর, হামদহ এবং বাস টার্মিনাল এলাকায় সড়কের দুই পাশে অন্তত ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় অবৈধ ট্রাক স্ট্যান্ডের পাকা দোকানপাট। এছাড়া সড়ক বিভাগের অন্তত ১০ একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানান তারা। খুলনা বিভাগের ১০টি সড়ক বিভাগে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান আইন কর্মর্কতা উপসচিব অনিন্দিতা রায়।
তিনি আরও বলেন, অবৈধ দখলবাজরা উচ্ছেদ অভিযানের সময় নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাতে অভিযান থামবে না বলে জানান তিনি।
এদিকে সন্ধ্যায় জেলা শহরের ট্রাক নার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচলনা করার সময় কয়েকজন ব্যক্তি ঝিনাইদহ পৌরসভার জরিপ বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমানকে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা একপর্যায়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051