কক্সবাজারের উখিয়ায় ছেলের দায়ের কোপে সৎমা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নারীর নাম আনোয়ারা বেগম।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা আমিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিন পাড়া গ্রামের হোসেন আহমদ ওরফে লম্বা হোসেন দুটি বিয়ে করেছেন। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে লম্বা হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎমা আনোয়ারা বেগম (৪৫)-কে মাথায় ধারালো দায়ের কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহ জাহান জানান, আনোয়ারা বেগম নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। কে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। বিস্তারিত তদন্তের পর জানা যাবে। উখিয়া থানার উপপরিদর্শক আলামিন ঘটনাস্থলে রয়েছে।
থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051