ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত ফিরোজ আলম মুকুল (৫৫) নামের এক ব্যবসায়ীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
শনিবার রাতে ঈশ্বরদীর রেলগেটস্থ স্টেশন রোডে রাস্তা পারাপারে সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে আহত হন। নিহত মুকুল শহরের রেলগেটস্থ দরিনারিচা এলাকার শামসুল আলম বিশ্বাসের ছেলে ও বাজারের বিশ্বাস বিপণীর স্বত্বাধিকারী ছিলেন।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শী আফজাল হোসেন ও সুমন জানান, ঘটনার সময় মুকুল রাস্তা পার হচ্ছিলেন। এই সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে মুকুল রাস্তায় ছিটকে পড়ে মাথার পেছনে আঘাত প্রাপ্ত হন। মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র মতে, আহত মুকুল মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051