ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক পথচারী (৪২) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার আইকে রোডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের কিনার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। এ সময় দিয়াড় সাহাপুর গ্রিনসিটি এলাকা থেকে বরইচারা বাজারগামী মোটরসাইকেল আরোহী গতি সামলে নিতে না পেরে পথচারীর গায়ের ওপর উঠিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051