1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে এমপি ড. হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৮:২৪ pm

নেত্রকোনা প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্বাচনী এলাকায়  অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বুধবার (৪ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, ঈদকে সামনে রেখে বিভাগীয় ও জেলা শহর থেকে প্রিয়জনেরা আনন্দ ভাগাভাগি করতে কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ফিরবেন। এ সময় অনেক পরিবহন চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

তিনি সম্মানিত সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি নির্ধারিত ও ন্যায্য ভাড়া গ্রহণ করার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত এবং এ আনন্দ যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার কারণে ম্লান না হয়।

এমপি হিলালী বলেন, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করতে হবে। আসন্ন ঈদকে ঘিরে সবাই মিলে ন্যায্যতা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।

এদিকে এ স্ট্যাটাসের পর নেটিজেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন এমপি হিলালী।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ