গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল ৩টার দিকে কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় মজনু মিয়ার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী অন্যান্য ১৫টি গুদামে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে কোনাবাড়ি ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051