করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ঈদ-উল-ফিতরের তিন দিনের ছুটি শেষে রোববার (১৬ মে) অফিস-আদালত খুলেছে। ব্যাংক-বিমা ও পুঁজিবাজারেও লেনদেন চলছে।
৩০ রোজা পূর্ণ হওয়ায় এবার শুক্রবার ঈদ উদযাপিত হওয়ায় ঈদের ছুটি হয় তিন দিন। প্রতি বছর ২৯ রোজার দিনে ঈদের ছুটি থাকলেও এ বছর করোনা সংক্রমণের কারণে মানুষেকে কর্মস্থলে রাখতে সেই ছুটি দেওয়া হয়নি। আর গণপরিবহন বন্ধ থাকায় মানুষ ব্যক্তিগত যানবাহনে ফিরেছেন বাড়ি।
ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা-কর্মচারীরা অনেকেই এসেছেন পাঞ্জাবি-পাজামা পরে। অন্য ঈদে কোলাকুলি করতে দেখা গেলেও এবার শুধু কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তর এবং টেবিলে বসে কাজ করছেন। তবে কাজের চাপ অনেকটাই কম। ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে তেমন ভিড় নেই। মহামারির কারণে দর্শনার্থী প্রবেশও বন্ধ। এজন্য অনেকটাই ফাঁকা সচিবালয়।
অন্যদিকে করোনা সংক্রমণ রোধে আগামী ১৭-২৩ মে লকডাউন দেওয়া হবে। তার প্রজ্ঞাপন জারি হবে রোববার। এজন্য সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা সচিবালয়ে এসেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051