1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ই-জিপির উন্নয়নে ৩৪০ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১ ৬:৪৪ pm

ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানিয়েছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) এ ঋণ অনুদান দেয়া হয়েছে।

তারা বলছে, ‘ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়নকাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখা ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।’

প্রকল্পটির বিশ্বব্যাংকের টিম লিডার ইশতিয়াক সিদ্দিক বলেন, ‘সরকারি কেনাকাটার আধুনিকায়ন সরকারি ও বেসরকারি খাতের গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। এই আধুনিকায়নে সক্ষমতা বেড়েছে, স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ব্যবসা সহজ হয়েছে।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ