1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত, তিস্তার পানি বৃদ্ধিতে রংপুরের কয়েকটি গ্রাম প্লাবিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১ ২:৩৮ pm

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে বর্তমানে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে রংপুরের গঙ্গচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নির্মিত ৫০০ মিটার বেড়িবাঁধের ৩০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পানি বৃদ্ধিতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, লক্ষ্মীতাড়ি ইউনিয়নের শংকরদাহ ও পশ্চিম ইছলী, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বরসহ বেশ কয়েকটি গ্রামে পানি উঠেছে। প্রায় দুই হাজার জমির বাদাম, ভুট্টার মতো ফসল পানিতে তলিয়ে গেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্ববধায়ক প্রকৌশলী শহীদ হোসেন জানান, উজানে বৃষ্টিপাতের কারণে গ্রামগুলো প্লাবিত হয়েছে। আশা করা হচ্ছে, দুই একদিনের মধ্যে এ অবস্থার উন্নতি হবে। তবে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ছাড়া এ সমস্যা সমাধান হবার নয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ