ইয়াবা-ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫৪৯ পিস ইয়াবা বড়ি, ১৮০ বোতল ফেনসিডিল, ১৪.৫ গ্রাম ৯৩ পুরিয়া হেরোইন, ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051