1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী রোহিঙ্গা দম্পতি আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ২:২৫ pm

চট্টগ্রামে একটি বাসা থেকে মাদক বিক্রির কোটি টাকাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাত ১০টার দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়।

আটকরা হলো- মিয়ানমারের নাগরিক মা. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোর্জিনা (২৮)। স্বামী-স্ত্রী দুজনই মিয়ানমারের নাগরিক।

র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসায় এক দম্পতি মাদকদ্রব্য কেনাবেচা করছে, এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে।

এ ঘটনায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে তাদের নামে মামলা করা হয়েছে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, স্বামী-স্ত্রী দুজনই মিয়ানমারের নাগরিক। তারা মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। ওই দম্পতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া নিয়ে মাদকের ব্যবসা করছিলেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ