রাজধানীর ইস্কাটন ইস্টার্ন টাওয়ারের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে মগবাজারের দিকে পালিয়ে যায়।
এতে দুই তরুণ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, নিহত দুইজনের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম নামে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051