
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবেন।
সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন বিষয়ে আলোচনা করবেন। আলোচনা শেষে বঙ্গভবন গেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ