1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসির সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:৩০ pm

নির্বাচন কমিশনের সঙ্গে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি কেমন, জানতে চেয়েছি। মনে হচ্ছে, ইসি সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আলোচনায় মনে হয়েছে, আগামী মে মাস-জুন মাসের মধ্যে তারা (ইসি) ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন আয়োজনে পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের এখন নেই।

নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে নজরুল ইসলাম বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এই প্রসঙ্গ তুলব।

অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া বিএনপির প্রতিনিধি ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ