1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসির নিবন্ধন পেতে নতুন নামে আজ আবেদন করছে জামায়াত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ৭:৪৬ am

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধনের জন্য বুধবার নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। নতুন এই দলের সভাপতি হচ্ছেন জামায়াতের ডেমরা থানার আমির আনোয়ার হোসেন। আর সাধারণ সম্পাদক হলেন ছাত্রশিবিরের সাবেক বিদেশবিষয়ক সম্পাদক এবং বর্তমানে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য নিজামুল হক (নাঈম)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। এর পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে দল নিবন্ধনের জন্য বুধবার নির্বাচন কমিশনে আবেদন করবে। এ জন্য অপেক্ষাকৃত কম পরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি করেছে। এই বিষয়ে জামায়াতের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিবন্ধন বাতিলের পর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াতে ইসলামীর নেতারা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ