1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি: ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ৭:১৫ pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করেছেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১০০টি আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩টি আপিল গ্রহণ করে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৭টি আপিল বাতিল করা হয়েছে এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এসব শুনানির মাধ্যমে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। অন্যদিকে ৮১টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ২৩টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি শুরু হওয়া আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এর পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ