বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত রোববার রাতেই তিনি পদত্যাগ করেন।
সোমবার ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে।
চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স কোম্পানির পক্ষ থেকে ২০১৭ সালের জুনে তিনি ব্যাংকটির পরিচালক পদে নিযুক্ত হন। এরপর তিনি পরিচালক পদে থেকেই ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে নিয়োগ পান। গত রোববার পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।
রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তার পদত্যাগ কার্যকর হয়ে গেল। কেননা পরিচালক পদে না থাকলে তিনি ব্যাংকের পর্ষদে থাকতে পারেন না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051