1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসরায়েলে ‘মুসার লাঠি’ হ্যাকার গ্রুপের সাইবার হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ৩:৪৩ am

ইহুদিবাদী ইসরায়েলের ওপরে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে ‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গ্রুপ। তারা দাবি করেছে, এই সাইবার হামলায় ইসরায়েলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দেওয়াসহ বর্তমানে তাদের হাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে যা প্রকাশ করা হতে পারে। খবর পার্সটুডের।

এই সাইবার হামলা নিয়ে হারিৎজ ও জেরুজালেম পোস্টের খবরের পর সোমবার ‘মুসার লাঠি’ গ্রুপটি এ খবর জানিয়েছে। হ্যাকারদের দাবি, তারা ইসরায়েলের বহুসংখ্যক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে ইসরায়েল জুড়ে তাদের মৌলিক সিস্টেমগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে তথ্যচিত্র রয়েছে।

মুসার লাঠি জানিয়েছে, তাদের হাতে ইসরায়েলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরায়েলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ